• সমগ্র বাংলা

কক্সবাজারে চাষীদের জেন্ডার সচেতনতা প্রশিক্ষণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে মৎস্যজীবিদের জীবিকা উন্নয়নে  জেন্ডার সচেতনতা প্রশিক্ষণ চলছে। জেলার তিনটি উপজেলার ৮ টি গ্রুপে ২০০ জন মৎস্য চাষিকে এই জেন্ডার সচেতনতা প্রশিক্ষণ সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছে জাগো নারী উন্নয়ন সংস্থা। 

ফিশারিজ লাইভলীহুড ইনহেন্সম্যান্ট প্রজেক্ট (fisheries livelihood enhancement project-FiLEP)  নামের এই প্রকল্পটি মৎস্য অধিদপ্তর ও জাপান ইন্টারন্যাশনালষ কোঅপারেশন এজেন্সি বা জাইকা"র অর্থায়নে ২ দিনের প্রশিক্ষণ চলতি জুন মাসের প্রথম সপ্তাহে টেকনাফের হ্নীলায় শুরু হয়। উদ্বোধনী প্রশিক্ষণে মৎস্য অধিদপ্তরের  প্রকল্প পরিচালক (পিডি) মো: আসাদুজ্জামান, জেন্ডার ফোকাল পারসন্স সবনম মুশতারী, জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, প্রোজেক্ট কোর্ডিনেটর মানামি আচাকুরা, প্রজেক্ট ম্যানেজার ওচি সেচি, প্রজেক্ট জেন্ডার এক্সপার্ট নাগিচা তাকাচুকি, জাগো নারী উন্নয়ন সংস্থার  কনসালটেন্ট ও  ঢাকা বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা প্রমুখ।

খোঁজ নিয়ে জানা যায়, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার  তেলাপিয়া চাষে জড়িত ২ টি গ্রুপের ৪৬ জন, উখিয়া উপজেলার সী ফুডস টেকনোলজী ও শুটকি উৎপাদনে জড়িত ৪ টি গ্রুপের  ১২৮ জন এবং মহেশখালী উপজেলার তেলাপিয়া চাষে জড়িত ১১ জনের ১টি গ্রুপ  ও সীউড চাষে জড়িত ১৫ জনের ১ টি গ্রুপের সদস্যদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

জেন্ডার সচেতনতা প্রশিক্ষণ নেয়া নারী মৎস্য জীবি বেবী ইয়াসমিন। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার সোনার পাড়া সমুদ্র পাড়ের ঝাউবন এলাকায়  শুটকি উৎপাদন করেন। তিনি বলেন, " এই ধরনের প্রশিক্ষণ সংসারে কাজের চাপ সামলানোর জন্য স্বামী- স্ত্রীর মধ্যে দারুণ সমন্বয় ঘটাবে। তাছাড়া কাজের গতি বৃদ্ধি ও উৎপাদনে সাহস যোগাবে। এ ছাড়া পুরুষরাও আরো বেশি সচেতন হচ্ছে। এতে নারী ক্ষমতা বৃদ্ধি  ও দায়িত্ব পালনে উৎসাহিত হচ্ছে। " 

টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের বাজার পাড়া এলাকার তেলাপিয়া চাষ চাষি আবুল মনসুর মনজুর বলেন, " সমাজ- সংসারে অর্থনৈতিক সমৃদ্ধ অর্জন করতে হলে পারিবারিক সহনশীলতা দরকার। জেন্ডার সচেতনতা প্রশিক্ষণ পারিবারিক ত্যাগ ও মেলবন্ধন সৃষ্টির মানসিকতা জাগ্রত করছে। "

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য নিয়ে জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, "FiLEP এর জেন্ডার সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ জেলে পরিবারের মান উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ । প্রশিক্ষণটি নারীদের সামাজিক অবস্থান, করণীয়, প্রচলিত সামাজিক ধ্যান-ধারণার পরিবর্তন, আয়বর্ধক কর্মকান্ড তথা সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে তাদের অংশগ্রহন , সামাজিক মূল্যবোধসহ সামগ্রিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। "

জাগো নারী উন্নয়ন সংস্থার কনসালটেন্ট  অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা বলেন, "মৎস্যজীবীদের নিয়ে এই ধরনের কার্যক্রম 

আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ এবং নিরাপদ ও জেন্ডার-বান্ধব পরিবেশ তৈরিতে সুফল বয়ে আনবে।'

মৎস্যজীবী জীবিকা উন্নয়ন প্রকল্পের আওতায়  জেন্ডার সচেতনতা প্রশিক্ষণ চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে  মহেশখালী উপজেলায় শেষ হওয়ার কথা রয়েছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo