• সমগ্র বাংলা

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী: ফরিদপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের ফরিদপুর পৌরসভা শাখার আমির ড. এহসানুল মাহমুদ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, জেলা শাখার নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও আবু হারিস মোল্লা, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আব্দুল ওহাব আলী, সদর উপজেলা শাখার আমির মোহাম্মদ জসিম উদ্দিন, পৌরসভা শাখার নায়েবে আমির প্রফেসর বেলাল হোসেন এবং ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি সালাউদ্দিন মোল্লা।

কর্মসূচীতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সদর থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শহীদুল্লাহ।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে তারা জুলাই অভ্যুত্থানের গণহত্যার দায়ে অভিযুক্ত ও মানবতাবিরোধী অপরাধীদের দ্রুত বিচার, শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গণভোটের রায়সহ ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জোরালো দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “গণভোটের মাধ্যমে নির্ধারিত জনগণের রায় অবিলম্বে কার্যকর করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

এর আগে, ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo