• সমগ্র বাংলা

নিজ ভায়রাকে মাদকসহ পুলিশে দিয়ে বাড়িতে বাজার পৌঁছে দিলেন লালমনিরহাটের বিএনপি নেতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে এক ভিন্নধর্মী দৃষ্টান্ত স্থাপন করলেন লালমনিরহাট ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও আলোকিত লালমনিরহাট আন্দোলন কমিটির রফিকুল ইসলাম। মাদকসেবী আপন ভায়রা ভাইকে মাদকসহ হাতেনাতে ধরে মাদক বিরোধী কমিটির হাতে তুলে দেন তিনি।
পরবর্তীতে কমিটির সদস্যরা উদ্ধারকৃত মাদকসহ আটককৃতকে পুলিশে হস্তান্তর করেন। পরে তাকে আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
তবে শাস্তির ব্যবস্থার পাশাপাশি মানবিক দৃষ্টান্তও দেখিয়েছেন এই নেতা। ভায়রা জেলে যাওয়ার পর তার পরিবারের কষ্ট লাঘবে নিজ দায়িত্বে সেই বাড়িতে এক মাসের সম্পূর্ণ বাজার খরচ পৌঁছে দিয়েছেন তিনি। এ সময় ওই নেতা বলেন, আমরা শুধু সমাজকে মাদকমুক্তই করব না, পাশাপাশি তাদেরকে নৈতিক শিক্ষাও প্রদান করব। যেন মাদক সেবনের টাকা জোগাড় করতে গিয়ে চুরি, ছিনতাইসহ কোন অনৈতিক কাজে জড়িয়ে না পড়ে। তাছাড়াও বিভিন্ন উপায়ে বখে যাওয়া এসব মানুষকে কর্মসংস্থানের ও সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। আলোকিত লালমনিরহাট আন্দোলনের প্রধান পৃষ্ঠপোষক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপির নির্দেশে আমরা এসব অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে দিনরাত কাজ করে যাচ্ছি। অপরাধী নিজের আত্মীয়-স্বজন ও সন্তান-সন্ততি হলেও আমরা তাদেরকে ছাড় দিচ্ছিনা।মাদকের বিরুদ্ধে এমন কঠিন ও একই সাথে মানবিক পদক্ষেপে এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন এই নেতা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo