• সমগ্র বাংলা

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামাবাদে শোকের ছায়া

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাহুল মুছল্লী (৩০) নামের এক অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন সাবেক চেয়ারম্যান শামীমের বাড়ির সামনের প্রধান সড়কে এই প্রাণঘাতী দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাহুল মুছল্লী কালিয়া উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাবুল মুছল্লীর ছেলে। তিনি পেশায় একজন অটোভ্যান চালক ছিলেন এবং ভ্যান চালিয়ে সংসার চালাতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রাহুল মুছল্লী নিজের ব্যাটারিচালিত অটোভ্যানটি নিয়ে সালামাবাদ সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে সাবেক চেয়ারম্যান শামীমের বাড়ির সামনে পৌঁছালে অটোভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কের পাসে ডোবাই  উল্টে যায়। এতে চালক রাহুল ছিটকে পড়ে মাথায় ও শরীরে মারাত্মক আঘাত পান এবং রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়েন।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আশঙ্কাজনক অবস্থায় রাহুলকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রাহুলকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

এদিকে রাহুলের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবর তার নিজ গ্রাম মোহাম্মদপুর এবং দুর্ঘটনাস্থল সালামাবাদ এলাকায় পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে কান্নার রোল পড়ে। একনজর দেখতে হাসপাতালে ও তার বাড়িতে ভিড় জমান শত শত মানুষ। স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিহতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। সড়ক দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ####

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo