• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ঘুমন্ত অবস্থায় ঘরের জানালা দিয়ে মাসুদুর রহমান মাসুদ (২৭) নামে এক যুবকের শরীরে এসিড জাতীয় ক্ষয়কারী পদার্থ নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তার পেট, উভয় হাত ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়ে ফোসকা পড়েছে।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ জুলাই) ভুক্তভোগীর তালাকপ্রাপ্ত স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মাসুদুর রহমান মাসুদ ওই গ্রামের মৃত দাউদ আলীর ছেলে।

ভুক্তভোগীর ছোট ভাই মাজেদুল ইসলাম জানান, বিদ্যুৎ চলে যাওয়ায় গরমের কারণে মাসুদ ঘরের জানালা খুলে ঘুমিয়েছিলেন। রাত আনুমানিক ২টার দিকে তার চিৎকার শুনে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। পরে ঘরে গিয়ে দেখা যায়, তার পরনের লুঙ্গি ও জামা বিভিন্ন স্থানে পুড়ে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে ক্ষতের সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ভুক্তভোগী মাসুদুর রহমান মাসুদ জানান, তিনি নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় খোলা জানালা দিয়ে তার শরীর লক্ষ্য করে এসিড জাতীয় ক্ষয়কারী পদার্থ নিক্ষেপ করা হয়। এতে তার পেট, উভয় হাত ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়ে ফোসকা পড়ে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি অভিযোগ করে বলেন, পারিবারিক ও পূর্ববিরোধের জেরে তার তালাকপ্রাপ্ত স্ত্রী মিলি বেগম (৩০) ও স্থানীয় সোবহান, ওসমান এবং লিটনের যোগসাজশে তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এর আগেও অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে ও তার পরিবারের সদস্যদের নানা ধরনের হুমকি ধমকি দিয়ে আসছিল।

এ বিষয়ে সাটুরিয়া থানার ডিউটি অফিসার এসআই সুলতান বলেন, ভুক্তভোগী মাসুদুর রহমান মাসুদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo