• সমগ্র বাংলা

নারী উদ্যোক্তাকে হেনস্তা: ফেসবুকে অপপ্রচার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ও পেজ খুলে নারী উদ্যোক্তা সেবাবা ইসলামের ব্যক্তিগত প্রতিষ্ঠান ও তার নামে অপপ্রচার চালানো হচ্ছে। ওই উদ্যোক্তা নীলফামারী জেলার সৈয়দপুর শহরের সাগর ইসলামের স্ত্রী।

জানা যায়, সেবাবা ইসলাম দীর্ঘদিন ধরে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। সততা ও পরিশ্রমের মাধ্যমে গড়ে তোলা তার ব্যবসা ভালোভাবেই চলছিল। কিন্তু কিছুদিন ধরে অজ্ঞাত ব্যক্তি বা একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন ভুয়া ফেসবুক পেজ, আইডি ও গ্রুপ ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা, অশালীন ও মানহানিকর পোস্ট প্রকাশ করে আসছে বলে অভিযোগ করেছেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক বিষয় এবং ব্যবসাকে ঘিরে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন তার সামাজিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে ব্যবসার ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। অনেক ক্রেতা এসব অপপ্রচারে বিভ্রান্ত হয়ে যোগাযোগ বন্ধ করে দিচ্ছেন বলেও দাবি তার।

সেবাবা ইসলাম বলেন, "আমি একজন নারী উদ্যোক্তা। নিজের পরিশ্রমে ব্যবসা করে পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কিন্তু কিছু অসাধু ব্যক্তি পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। এতে আমি ও আমার পরিবার চরম মানসিক কষ্টের মধ্যে রয়েছি।"

তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি আইনগত পদক্ষেপও নিয়েছেন। এর আগে থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তের একপর্যায়ে পুলিশ একজন অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করে। কিন্তু এরপরও নতুন নতুন ভুয়া ফেসবুক আইডি ও পেজ খুলে একই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আরেক নারী উদ্যোক্তা রাইসা আক্তার জানান, "আমরা যারা অনলাইনে বিভিন্ন পণ্য নিয়ে ব্যবসা করি, তাদের জন্য অনলাইনে পরিচিতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেখানে যদি এমন অপপ্রচার চালানো হয়, তাহলে আমরা কীভাবে কাজ করব?"

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, "তিনি একটি মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo