• সমগ্র বাংলা

চিনিকলসহ পুনরায় চালুর দাবিতে দিনাজপুরে সেতাবগঞ্জে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দেশের ১৩টি চিনিকল এবং ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরণসহ কৌশলগত বিক্রয়ের উদ্যোগের প্রতিবাদে আজ মঙ্গলবার দিনাজপুরের সেতাবগঞ্জে বিক্ষোভ সমাবেশের পাশাপাশি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।

সেতাবগঞ্জের উপজেলা শহরে  বিক্ষোভ মিছিল শেষে ঘণ্টাব্যাপী মানববন্ধনসহ সমাবেশের আয়োজন করে চিনিকলের শ্রমিকরা। প্রতিবাদ সমাবেশ সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর  দাবিতে ৬ দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা।

সমাবেশে বক্তব্য দেন সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোহাম্মদ লিমন খন্দকার। 

২০২০ সালে চিনিকল বন্ধের সময় তৎকালীন সরকার, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, চিনিকল শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এবং যেসব ব্যক্তি দুর্নীতি, অনিয়ম বা ষড়যন্ত্রের মাধ্যমে চিনিকল বন্ধে ভূমিকা রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে নিরপেক্ষভাবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।সেতাবগঞ্জ চিনিকল বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের উদ্যোগ বাস্তবায়ন করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। 

এছাড়াও বক্তব্য দেন আন্দোলন পরিষদের নেতা বদরুদ্দোজা বাবন, শহিদুল ইসলাম, ছাত্র আন্দোলনের নেতা ফয়সাল মোস্তাকসহ অন্যান্যরা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo