• সমগ্র বাংলা

হাকিমপুরে দিনব্যাপী রেফারেল পাথওয়ে শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সমন্বিত সেবা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা, সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং আইনগত সহায়তাকারীদের অংশগ্রহণে 'রেফারেল পথওয়ে (Referral Pathway)' বিষয়ক এক কর্মশালা  উপজেলা নিবাহী অফিসার জজ মিত্র চাকমার সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার  সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে ল্যাম্ব (LAMB)-এর কমিউনিটি সেফটি শিল্ড (CS2) প্রকল্প। কর্মসূচিতে সহযোগিতা করে LAMB Health-UK।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যসেবা প্রদানকারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আইনগত সহায়তা প্রদানকারী সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, নারী, শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তিদের দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত রেফারেল ব্যবস্থা গড়ে তোলাই এ কর্মশালার মূল উদ্দেশ্য। এতে ভুক্তভোগীদের স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা, সুরক্ষা ও পুনর্বাসন কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়।

ল্যাম্বের পক্ষ থেকে জানানো হয়, Community Safety Shield (CS2) প্রকল্পের মাধ্যমে স্থানীয় প্রশাসন, সরকারি প্রতিষ্ঠান ও সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করে মানব পাচার, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ঝুঁকিতে থাকা মানুষের জন্য কার্যকর সহায়তা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মশালার আয়োজন করা হচ্ছে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা রেফারেল ব্যবস্থার বিভিন্ন দিক, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং ভুক্তভোগীদের দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo