• সমগ্র বাংলা

রাণীনগরে সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা, উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের এমপি এস এম রেজাউল ইসলাম রেজু। এছাড়া সভায় সহকারি কমিশনার (ভূমি), উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুধীজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপজেলা বিএনপি ও তার সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে বলেন সারা দেশের কথা জানতে চাই না আমি আমার নির্বাচনী এলাকা আত্রাই ও রাণীনগর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখতে যা যা কর্মকান্ড করার প্রয়োজন সেই সকল কর্মকান্ডে সহযোগিতা করার জন্য দলীয় সকল নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করা হয়েছে। আমরা সবাই মিলে পুরো দেশের মধ্যে নওগাঁ-৬ আসনকে সব দিক দিয়ে ভিন্ন ভাবে তুলে ধরতে চাই। এই আসনে কোন মাদককারবারী, মাদক সেবনকারী, জুয়াড়ু, চোর ও অন্যান্য শান্তিপূর্ণ পরিবেশ নষ্টকারী কোন উশৃঙ্খলকারীর স্থান হবে না এবং আশ্রয় দেওয়া হবে না।

তিনি আরো বলেন দলের কোন ব্যক্তির দ্বারা কোন বিতর্কিত কাজের মাধ্যমে যদি সরকার দলের ভাবমূর্তি নষ্ট হয় তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি শান্তিপূর্ণ ও মডেল আসন হিসেবে নওগাঁ-৬ আসনকে বিনির্মাণ করতে হলে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, দলীয় নেতাকর্মী ও উপজেলাবাসীকে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার কোন বিকল্প নেই। দলীয় নেতাকর্মীদের তিনি শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে সততার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন। তাই আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে তিনি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অনুরোধ জানান।

পরে দুপুরে প্রধান অতিথি উপজেলা অফিসার্স ক্লাব কর্তৃক আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় উপজেলা থেকে বদলীজনিত বিদায়ী কর্মকর্তা ও নতুন যোগদান করা কর্মকর্তাদের বরণ করে নেওয়া হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo