• সমগ্র বাংলা

চাটমোহরে পুলিশি অভিযানে দুই মাদক কারবারী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে রবিবার (২৬ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, চাটমোহর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রবিবার অভিযান চালিয়ে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া এলাকায় থেকে মৃত আব্দুল গফুর মোল্লার ছেলে রবিউল ইসলাম বিপ্লব (৪৫) কে ১২ পিছ ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।

অপরদিকে একই দিন পৌর সদরের মধ্য শালিখায় অভিযান চালিয়ে আবু তাহের ওরফে শোভনের ছেলে মো. আজিজুল হক শিহাব ওরফে সাধু (২১) কে ২ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। 

আটককৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের পাবনা জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo