• সমগ্র বাংলা

নগদা শিমলায় দুটি কাঁচা সড়ক সংস্কার করলেন তারেক খাঁন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টানা বৃষ্টিতে কাদা ও ভাঙনের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়া টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে।

সংস্কারকৃত রাস্তার মধ্যে রয়েছে খরুরিরা শান্তির মোড় থেকে মসজিদ পর্যন্ত সড়ক এবং উত্তর পাথালিয়া পাকা সড়ক থেকে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সংযোগ সড়ক। দীর্ঘদিন ধরে একাধিক স্থানে কাদা ও ভাঙনের সৃষ্টি হওয়ায় শিক্ষার্থী, মুসল্লিসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের অনুরোধে উপজেলা বিএনপির সদস্য এবং নগদা শিমলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম তারেক খাঁন নিজ উদ্যোগে বালু ও মাটি ফেলে রাস্তা দুটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দেন।

রোববার পরিচালিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কুরপান আলী, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হেলাল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তারেক খাঁনের এ মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে তাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে রাস্তা দুটি স্থায়ীভাবে পাকাকরণের জন্য টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo