• সমগ্র বাংলা

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারকালে যশোরে এক কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৬৮০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। রোববার (২৬ জুলাই) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের যশোর শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুমন মণ্ডল (৪০) নারায়ণগঞ্জ সদরের ইসলামিয়া বাজার এলাকার প্রাণনাথ মণ্ডলের ছেলে। বিকেলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিজ্ঞপ্তিতে জানান, রোববার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) একটি টহলদল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে একজনকে আটক করা হয়। এরপর তার শরীর তল্লাশি করে ৬৮০ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ ও একটির অর্ধেক স্বর্ণে রবার উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছে থাকা একটি মোবাইল, একটি ঘড়ি ও নগদ ৭ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। #

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo