• সমগ্র বাংলা

চাটমোহরে সমাজবাসির ব্যতিক্রমী উদ্যোগ, মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার আফ্রাতপাড়া সমাজে মাদক, জুয়া, পতিতাবৃত্তি ও সুদের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনমিটিং অনুষ্ঠিত হয়েছে। সভায় এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সামাজিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) বাদ এশা আফ্রাতপাড়া জামে মসজিদে সমাজবাসীর অংশগ্রহণে এ জনমিটিং অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আফ্রাতপাড়া সমাজের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা।

সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, সমাজের কোনো ব্যক্তি মাদক, জুয়া, পতিতাবৃত্তি ও সুদের সঙ্গে জড়িত থাকলে তাকে সমাজচ্যুত করা হবে। পাশাপাশি এসব অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

তারা আরও বলেন, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়; সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি। তাই সবাইকে নির্ভয়ে তথ্য দিয়ে সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া আরও ঘোষণা দেওয়া হয়, এসব অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে ধরিয়ে দিতে পারলে তথ্যদাতাকে নগদ ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

জনমিটিংয়ে উপস্থিত ছিলেন আফ্রাতপাড়া সমাজের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ক্যাশিয়ার মো. সালামসহ সমাজ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের মানুষ।

সভা শেষে গৃহীত সিদ্ধান্তগুলোর সঙ্গে একমত পোষণ করে উপস্থিত সকলে গণস্বাক্ষর প্রদান করেন। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সচেতন নাগরিকদের সহযোগিতাই পারে একটি নিরাপদ, মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo