ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা আলমডাঙ্গার উসমানপুর গ্রামের মাঠে নিখোঁজের ১৩ ঘন্টা পর হাসেম আলী (৫৫) এর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসেম আলী উসমানপুর বিশ্বাস পাড়ার মৃত রস্তম মন্ডলের ছেলে।
শুক্রবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে আলমাডাঙ্গা উপজেলার উসমানপুর গ্রামের কাটাখালী মাঠ থেকে হাসেম আলীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে করা হয় ।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, সকাল ১০ টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল উসমানপুর গ্রামের কাটাখালি মাঠে হাসেম আলীর নিজ বেগুন ক্ষেত থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করি। এসময় তার সজনরা জানায় হাসেম আলী বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে নিজ গ্রাম উসমানপুর কাটাখালি মাঠের নিজ বেগুন ক্ষেতে সার দিতে গিয়ে আর বাড়ি ফিরে আসে নাই। তার স্বজনরা রাতে ও সকালে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তার সকাল সাড়ে ৬ টার দিকে নিহত হাসেম আলীর নিজ বেগুনের জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
এখবর পাওয়ার পর বেলা সাড়ে ১২ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, মৃত্যুর কারণ জানা যায়নি তবে ময়না তদন্তের পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)