• সমগ্র বাংলা

ওমরাহ পালনে যাওয়ার পথে ফরিদপুরের মা ও দুই সন্তান নিহত, আশঙ্কাজনক অবস্থায় বাবা-ছেলে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : সৌদি আরবে ওমরাহ হজ পালন করতে যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। সম্পর্কে তারা মা, ছেলে ও মেয়ে। একই ঘটনায় ওই পরিবারের কর্তা ও তাদের বড় ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর তিনটার দিকে সৌদি আরবের রিয়াদে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছোট ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন ও তাদের বড় ছেলে নাবিল।

নিহত তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার সেজো মেয়ে। রিনার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায় হলেও তারা দীর্ঘদিন ধরে পরিবারসহ সৌদি আরবে বসবাস করছিলেন।

ঘটনার বর্ণনা দিয়ে নিহত রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর জানান, বৃহস্পতিবার সকালে একটি প্রাইভেট কারে করে শফিকুল ইসলাম খোকন তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে রিয়াদ থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হন। রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার যাওয়ার পর তাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মা ও দুই সন্তান প্রাণ হারান এবং বাকি দুইজন মারাত্মক আহত হন।

দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে নিহত রিনার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ বলেন, "আমার বোন ও ভগ্নিপতি তাদের তিন সন্তানসহ রিয়াদ থেকে মক্কা যাচ্ছিলেন। পথিমধ্যে পিছন দিক থেকে একটি বড় গাড়ি তাদের প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার বোন, ছোট ভাগ্নে ও ভাগ্নি মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় আমার ভগ্নিপতি ও বড় ভাগ্নেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।"

এই ঘটনায় নিহতদের গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা ও ভৈরবে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo