• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান 'ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ' ঘিরে সৃষ্ট অভ্যন্তরীণ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও বিভ্রান্তিকর খবরের বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিরোধ এবং নানা অভিযোগের বিষয়ে স্পষ্ট বক্তব্য তুলে ধরা হয়।

​বক্তারা জানান, এই বিশ্ববিদ্যালয়টি কোনো একক ব্যক্তি বা পরিবারের সম্পদ নয়। এটি সাধারণ মানুষ ও হাজারো শিক্ষার্থীর ভবিষ্যতের সঙ্গে জড়িত। তাই যেকোনো ধরনের দখলদারিত্ব, অচল অবস্থা বা অবৈধ হস্তক্ষেপ পরিহার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

​সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট আইনগত কর্তৃপক্ষের কাছে ৬টি মূল দাবি উপস্থাপন করা হয়:

 বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট বোর্ডের বৈধতা ও নথিপত্র নিরপেক্ষভাবে যাচাই করা। এফডিআর, ব্যাংক হিসাবসহ সব ধরনের আর্থিক লেনদেনের স্বাধীন অডিট পরিচালনা। প্রশাসনিক ও একাডেমিক নিয়োগের বৈধতা পরীক্ষা করা। বিশ্ববিদ্যালয়ের সম্পদ ও আর্থিক ব্যবস্থাপনার নিরপেক্ষ তদন্ত করা।

তদন্ত চলাকালীন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করা। বলপ্রয়োগ বা অবৈধভাবে বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণের চেষ্টা থাকলে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া।

​বক্তারা আহ্বান জানান, ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ করে স্বচ্ছ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার জোরালো প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

​একই সঙ্গে, গণমাধ্যমকর্মীদের সত্য ও অনুসন্ধানী সংবাদ প্রকাশের মাধ্যমে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo