• সমগ্র বাংলা

জুলাই সনদ বাস্তবায়ন না করলে জাতির কাছে ওয়াদা ভংগকারী দল হবে বিএনপি: গোলাম পরওয়ার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি জাতির কাছে ওয়াদা ভঙ্গকারী দলে পরিনত হবে বলে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

তিনি বলেন, তারা বলেছিল, রাষ্ট্রক্ষমতায় গেলে সংবিধান সংষ্কারের জন্য একটা কমিশন গঠন করবে। কই? এখন তারা সংস্কার কয় না, এখন তো সংশোধন কয়। তাহলে জাতির কাছে দেয়া কথা তারা রক্ষা করল না, অঙ্গীকার ভঙ্গ করলো।

বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১১ দলীয় ঐক্য আয়োজিত 'জুলাই জাতীয় সনদ এবং গণভোট: জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় এবং আমাদের করণীয়' শীর্ষক সেমিনারে  মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি'র বক্তব্য একথা বলেন।

 মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি এখন বলছে, জুলাই সনদ নাকি তারা অক্ষরে অক্ষরে পালন করবে। এখানেই রয়েছে শুভঙ্করের ফাঁকি। জুলাই সনদ বাস্তবায়নের অংগীকারে তারা নোট অব ডিসেন্ট দিয়ে রেখেছে। সেটা বাদ দিয়েই বাকিটা মেনে নিবে। সেটা হলে ঐতিহাসিক জুলাই সনদে আর কিছুই থাকে না। সংসদে এটি বিল পাস হলে আদালতে তা বাতিলও হয়ে যেতে পারে। অতএব গণভোটের রায় পুরোটাই বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জাতীয় নির্বাচন এবং গণভোট প্রসঙ্গে জমজ সন্তানে মধ্যে একটিকে রক্ষা অন্যটিকে হত্যার করা ঘাতকের সঙ্গে তুলনা করেছেন তিনি।

এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর  জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান। বক্তব্য দেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গোলাম রাব্বানী এমপি, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, ব্যারিস্টার নাজিবুর রহমান এমপি, জাগপা'র রাশেদ প্রধান এবং ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ,সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা, আনোয়ারুল ইসলাম, ডা: আফসার আল মাহমুদ, এ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাদাকাত আলী খান, এনসিপি' র জেলা কমিটির আহবায়ক শামসুল মোক্তাদির, জামায়াতে ইসলামীর শহর কমিটির আমির সিরাজুশ সালেহীন, জুলাই যোদ্বা শহীদ সুমন পাটোয়ারীর বাবা ওমর পাটোয়ারীসহ অন্যান্যরা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুহাদ্দিস ড. এনামুল হক।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo