• সমগ্র বাংলা

রাণীনগরে সংলাপ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সরকারি সেবাপ্রদানকারী ও স্থানীয় সরকার প্রতিনিধিদের মধ্যে সুশীল সমাজ প্রতিনিধিদের সাথে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

খান ফাউন্ডেশনের বাস্তবায়নে আপোস কর্তৃক বাস্তবায়ন সহযোগিতায় সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় জিএফ নাগরিকতা এর কারিগরি সহায়তায় ভয়েজেস ফর চেঞ্জ প্রকল্পের অধিনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে সংলাপে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব নাথ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, যুব কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, সুধী সমাজের সদস্য, জনপ্রতিনিধিগণ, সুশীল সমাজের সদস্য, বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তি প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও খান ফাউন্ডেশনের জেলা প্রজেক্ট কর্মকর্তা বুলবুল আহমেদ, প্রকল্প কর্মকর্তা মোছা: আরিফা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।  

এসময় বক্তারা সরকারি সেবা প্রদানকারী কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের মাঝে সুসম্পর্ক বিদ্যমান থাকলে প্রতিটি সরকারি সেবা প্রকৃত সুবিধাভোগীদের মাঝে পৌছে দেওয়া অনেকটাই সহজতর হবে। সমাজের সুশীল সমাজের সদস্যদের মাধ্যমে জনপ্রতিনিধিরা দেশের প্রত্যন্ত এলাকার প্রতিটি ঘরে ঘরে সরকারের বিভিন্ন সেবাগুলো পৌছে দেওয়ার জন্যই ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। অনেক সময় প্রকৃত সেবাগ্রহিতারা সরকারের বিভিন্ন সেবা প্রাপ্তি সম্পর্কে জানেন না। তাই সুশীল সমাজের সদস্যদের সহযোগিতা নিয়ে সরকারি সেবা প্রদানকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এক সঙ্গে কাজের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই বলে সংলাপে উল্লেখ করা হয়। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo