• সমগ্র বাংলা

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী ডা. জান্নাতুল লুবা লিসা, দুই সন্তান, আত্মীয়স্বজন, সহকর্মী, বন্ধু ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে সোমবার (২০ জুলাই) গুরুতর অসুস্থ হয়ে পড়লে মোহাম্মদ সাইফুল মালিককে কুমিল্লা মডার্ন হাসপাতালের লাইফ আইসিইউ ইউনিটে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। 

মোহাম্মদ সাইফুল মালিক ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা ছিলেন। তিনি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা, পেশাদারত্ব ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মী এবং সাধারণ মানুষের কাছে প্রশংসিত ছিলেন।

তাঁর পৈতৃক নিবাস চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে। তিনি এসএসসি ’৯৫ ব্যাচের শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৮তম ব্যাচের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসানের বড় ভাই।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাইফুল মালিকের অকাল মৃত্যুতে কুমিল্লা জেলা পুলিশ, সহকর্মী, শিক্ষাজীবনের বন্ধু, আত্মীয়স্বজনসহ চাঁদপুর ও কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজার সময় প্রতিবেদন লেখা পর্যন্ত নির্ধারণ করা হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর নিজ গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo