ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় জাতীয়তাবাদী ছাত্রদের আয়োজনে আজ বুধবার জেল রোডস্হ দলীয় কার্যালয় চত্তরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মৌলানা মুফতি আশফাক হোসেন।
এর আগে জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ, স্বৈরাচার, ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে উৎখাতে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের বিরত্বগাঁথা আন্দোলনের কথা তুলে ধরেন।
ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া হাবিব জনির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক আখতারুলজ্জামান আক্তার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল, যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা, কৃষক দলের সদস্য সচিব মজিবুর রহমান মজিদসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের সদস্য সচিব রিফাত চৌধুরী।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)