• অপরাধ ও দুর্নীতি

দুর্নীতির মামলায় ৭ বছরের সশ্রম কারাদন্ড: টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর কারাগারে

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার  (২২ জুলাই)  চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো, মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন গণমাধ্যমকে জানান, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত জাফর আহমদকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৩ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ প্রমাণিত হয়। এছাড়া ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৪ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৫৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগও প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটির বিচার অনুষ্ঠিত হয়। এর আগে গত ৫ মে ২০২৬ বিভাগীয় বিশেষ জজ আদালত জাফর আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

জাফর আহমদ কার্যক্রম  নিষিদ্ধ  আওয়ামী লীগের  টেকনাফ উপজেলা শাখার  সাবেক সহ-সভাপতি ছিলেন । ২০১৪ থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন । এক সময় টেকনাফ পৌর  বিএনপি"র সভাপতি হিসেবে দায়িত্ব পালন  করলেও বিগত আওয়ামী সরকারের আমলে ক্ষমতাসীন  আওয়ামী লীগে যুক্ত হয়।  কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ঘনিষ্ঠজন বা অনুসারী হিসেবে পরিচিত ছিলেন জাফর আহমদ।

মন্তব্য (০)





image

জামালপুরে ডিবি পুলিশের অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ নারীসহ...

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২...

image

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আটক ৩

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে চাকরি...

image

টেকনাফ- উখিয়ায় ৬৪ বিজিবি‘র অভিযান : ৯ লক্ষ ৯৪ হাজার পিস ই...

৩

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ- উখিয়ার তিনটি স্হানে পৃথক অভিযা...

image

এনসিপি নেতার কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী পুলিশ সার...

৪

নিউজ ডেস্কঃ  একটি কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার ...

image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান : ২ লক্ষ পিস ইয়াবাসহ আটক-২

৫

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...

  • company_logo