• সমগ্র বাংলা

নওগাঁয় ভূয়া নিয়োগে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশার নীতপুর মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষের সহায়তায় শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ভূয়া নিয়োগ নেওয়ার অভিযোগ উঠেছে। মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল করিমের যোগসাজশে নিয়োগ নিয়ে এখন পর্যন্ত তিনি সরকারি কোষাগার থেকে অর্থ উত্তোলন করে আত্মসাৎ করে যাচ্ছেন। এ নিয়ে স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। 

জানা যায়, জেলার পোরশা থানার নিতপুর মহিলা আলিম মাদরাসা অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল করিম তার মাদরাসায় মোস্তাফিজুর রহমান নামের এক জনকে আ'লীগের প্রভাব খাটিয়ে বাংলা বিষয়ের প্রভাষক হিসাবে বিধিবহির্ভূত ভাবে নিয়োগ দেন। অধ্যক্ষ মাদরাসার বাংলা বিষয়ের প্রভাষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন গত ২০১৫ সালের ১৮ অক্টোবর জাতীয় দৈনিক সমকাল ও স্থানীয় দৈনিক সানশাইন পত্রিকায়। সেই বিজ্ঞপ্তিতে ১৫ দিনের সময় দিয়ে আবেদনের আহ্বান করেন। সে মোতাবেক আবেদনের শেষ তারিখ ২০১৫ সালের ১ নভেম্বর। কিন্তু অধ্যক্ষ আব্দুল করিম সুকৌশলে আবেদন দাখিলের সময় শেষ হওয়ার ৮ দিন পর অর্থাৎ ৯ নভেম্বর প্রকাশিত শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গত ২০১৬ সালের ২৩ ডিসেম্বর নিয়োগ বোর্ড গঠন করেন। এরপর ওই বছরের ২৪ ডিসেম্বর তাকে নিয়োগপত্র দেন। সেই নিয়োগপত্র নিয়ে ২৬ ডিসেম্বর মাদরাসায় যোগদান করেন মোস্তাফিজুর রহমান। এরপর তিনি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এমপিওভুক্ত হয়ে এ পর্যন্ত সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, আমি প্রিলিতে উত্তীর্ণ হওয়ার পর আবেদন করেছি। আমার নিয়োগ সঠিক আছে।

মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল করিম বলেন, নীতিমালা মেনেই নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগ সঠিক আছে। আপনার যদি অন্য কিছু বলার থাকে তাহলে সেটা বলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, এ বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo