• সমগ্র বাংলা

বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট রেখেছে: জসিম উদ্দিন আহমদ এমপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম ১৪- আসনের এমপি আলহাজ্ব জসীম উদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট রেখেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অতিব ও শিক্ষাবান্ধব। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থদেরকে চট্টগ্রাম ১৪- আসনে ৫০ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। বন্যা পরিবর্তী ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে সরকার বদ্ধপরিকর।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম -১৪ আসনের প্রতি অত্যন্ত আন্তরিকতার সাথে সুদৃষ্টি রাখছেন। শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদেরকে বন্ধু সুলভ আচরণ করতে হবে। আগের মতো রাগ করে আচরণ নয়। ১৮ জুলাই চন্দনাইশ উপজেলার হাছনদন্ডী বহুমুখী উচ্চবিদ্যালয়ের উদ্বমুখী  ভবন উদ্বোধন কালে এমপি এসব কথা বলেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল নোমান জিহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, অনুষ্ঠানে স্কুল প্রতিষ্টাতা সদস্য মাওলানা ফজুল কবির চৌধুরী,  বিএনপি নেতা মোরশেদুল আলম, ইফতিয়ার ইসলাম, মুজাম্মেল হক বেলাল, আমির হোসেন, ইফতেখার উদ্দিন সুমন, সেলিম উদ্দিন, মাহফুজুর রহমান,  মীর মহিউদ্দিন, হেলাল উদ্দিন,  আবদুল মজিদ শাহ, চন্দনাইশ প্রেস ক্লাবে প্রতিষ্টাতা মোওলানা মোহাম্মদ মোজাহেরুল কাদের  সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের  নেতা কর্মী, অভিভাবক, শিক্ষক- শিক্ষিকা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে অনুষ্ঠান শেষে  এমপি জসিম উদ্দিন প্রধান মন্ত্রীর নির্দেশনাকে বাস্তবায়নের লক্ষ্যে গাছের চারা রোপন ও ৫ শত বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর ত্রান উপহার বিতরণ করেন। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo