• সমগ্র বাংলা

পাবনার অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে বর্ষা মৌসুমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে আশপাশের কৃষিজমিতে ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি খোলা ট্রাকে বালু পরিবহনের কারণে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

‎এলাকাবাসীর অভিযোগ, ইসলামপুর গ্রামের ‘সেলিমের খাদ’ নামে পরিচিত এলাকা থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত বালু স্থানীয় সেলিম নামে এক ব্যক্তি বিক্রি করছেন। এসব বালু স্থানীয় ইটভাটা মালিক আব্দুল খালেক কিনে প্রতিদিন ভোর থেকে দিনভর ট্রাকযোগে পাবনা বিসিক শিল্পনগরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করছেন।

‎স্থানীয়দের দাবি, খোলা ট্রাকে বালু বহন করায় সড়কে ধুলাবালুর সৃষ্টি হচ্ছে। এতে পথচারী, শিক্ষার্থী ও আশপাশের বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অন্যদিকে বর্ষা মৌসুমে বালু উত্তোলনের কারণে পাশের কৃষিজমিতে ভাঙন শুরু হয়েছে। এতে জমির মালিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

‎স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন অবৈধ বালু উত্তোলন বন্ধে একাধিকবার কঠোর অবস্থানের কথা বললেও ইসলামপুরে প্রকাশ্যেই বালু উত্তোলন ও বিক্রি চলছে। তাঁদের অভিযোগ, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

‎স্থানীয়দের আরও অভিযোগ, বালু ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রশাসনকে ‘ম্যানেজ’ করার দাবি করে প্রকাশ্যেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এমনকি প্রতিবাদ করেও কোনো লাভ হবে না বলেও তারা বিভিন্ন সময় মন্তব্য করছেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

‎এ বিষয়ে অভিযুক্ত সেলিম ও আব্দুল খালেকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

‎পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিটন ঢালী বলেন, আপনার থেকেই বিষয়টি জানতে পারলাম। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

‎এলাকাবাসী দ্রুত ঘটনাটি তদন্ত করে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo