• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসা পৌঁছে দিতে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই ২০২৬) সাড়ে ১২ টার সময় চাঁপাইনবাবগঞ্জের নামো শংকরবাটি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়। ছানি রোগে আক্রান্ত উপযুক্ত রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  মোঃ ইকরামুল হক নাহিদ, বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি ও কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মো. মশিউর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ উন্নয়ন কেন্দ্র (গাক), বগুড়ার সিনিয়র পরিচালক ড. মো. মাহবুব আলম।

বক্তারা বলেন, সময়মতো চোখের রোগ শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করা গেলে অন্ধত্বের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo