• সমগ্র বাংলা

পাবনায় ফসলি জমিতে মাটি কাটায় বাধা, কৃষককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ আ.লীগের দুই নেতার বিরুদ্ধে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার সদর উপজেলার দোগাছি ইউনিয়নে ফসলি জমি থেকে জোরপূর্বক মাটি কাটায় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে এক কৃষককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার মাস্টার ও বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি মিঠু মালিথাসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।

‎বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দোগাছি ইউনিয়নের চর ভাঁড়ারা বক্সপাড়া এলাকার মিঠু মালিথার ইটভাটার পাশে এ ঘটনা ঘটে। 

‎আহত আব্দুল হামিদ বিশ্বাস দোগাছি এলাকার মৃত বয়েন উদ্দিন বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি হাসপাতারে চিকিৎসাধীন রয়েছেন।

‎মামলায় অভিযুক্ত করা হয়েছে দোগাছি পশ্চিমপাড়া গ্রামের আনছের মণ্ডলের ছেলে আওয়ামী লীগ নেতা আনোয়ার মাস্টার, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা মিঠু মালিথা, মৃত অনা মোল্লার ছেলে বয়েন মোল্লা এবং জয়েন মোল্লাকে।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে আব্দুল হামিদ বিশ্বাস ও তাঁর পরিবারের প্রায় ৫-৬ বিঘা ফসলি জমি থেকে জোরপূর্বক মাটি কেটে মিঠু মালিথার ইটভাটায় নেওয়া হচ্ছিল। এছাড়া কাটা মাটির স্তুপও তাঁদের জমির ওপর ফেলে রাখা হয়। বিষয়টি নিয়ে একাধিকবার নিষেধ করলেও অভিযুক্তরা তা আমলে নেননি।

‎এজাহারে আরও উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাতে আব্দুল হামিদ বিশ্বাস মাটি কাটা ও জমিতে মাটির স্তুপ রাখা বন্ধ করতে গেলে আনোয়ার মাস্টার, মিঠু মালিথা, বয়েন মোল্লা ও জয়েন মোল্লাসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী আব্দুল হামিদ বিশ্বাস বলেন, আমার জমির উপর মাটির স্তুপ করতেছিল। এটা বাঁধা দেওয়াতেই পরিকল্পিত অস্ত্র দিয়ে আমার মাথায় কোপানো হয়েছে। এর আগে জোরপূর্বকভাবে জমি ক্রয় করতে অনেকবার হুমকি দিয়েছে। তাদের কাছে আমার জমি বিক্রি না করায় আগে থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে তারা। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনে আওতায় আনার দাবি করেন তিনি।

‎তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, "ঘটনার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo