• সমগ্র বাংলা

কেঁওচিয়া সমিতি-চট্টগ্রামের মানবিক উদ্যোগ: দুই শতাধিক বন্যাদুর্গত পরিবার ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কেঁওচিয়া সমিতি-চট্টগ্রাম। সংগঠনটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে কেঁওচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কছিরপাড়ায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি হারানো চারটি পরিবারের হাতেও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

১৭ জুলাই (শুক্রবার) সকালে কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সহায়তা প্রদান অনুষ্ঠানে অধ্যাপক এম. এ. জাহের চৌধুরী সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেঁওচিয়া সমিতি-চট্টগ্রামের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আহমদ হোসেন, পৃষ্ঠপোষক আলহাজ্ব শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফারুক আজম, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি সালাহ উদ্দিন দিনার, সিনিয়র যুগ্ম-সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক আবদুল মোমিন রাশেদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মো. মহসিন, পৃষ্ঠপোষক লাভলু, মাওলানা ইউসুফ, আনোয়ার হোসেন, আবু হানিফ, খোরশেদ আলম, আবদুর রাজ্জাক রুবেল, ডা. মিনহাজুর রহমান, জাহেদুল ইসলাম, মাসুদুর রহমান, আফাজ উদ্দিন এবং অ্যাডভোকেট মানিকসহ কেঁওচিয়া সমিতির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক এম. এ. জাহের চৌধুরী বলেন, "সাম্প্রতিক বন্যা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। তাদের এই দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কেঁওচিয়া সমিতি সবসময় মানুষের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। এই সহায়তা হয়তো ক্ষতিগ্রস্তদের সব ক্ষতি পূরণ করতে পারবে না, তবে তাদের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা ও সহমর্মিতার বহিঃপ্রকাশ। সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুষের পাশে এগিয়ে আসেন, তাহলে কোনো পরিবারই নিজেকে একা মনে করবে না।"

অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই শতাধিক পরিবার এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা কেঁওচিয়া সমিতি-চট্টগ্রামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ দুর্যোগকবলিত মানুষের মনে নতুন করে আশা ও সাহস জাগিয়ে তুলবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo