• সমগ্র বাংলা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: মাদক নির্মূলে প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাওরাইদ বাজার ও বালীগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ আদালত পরিচালনা করেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোট ছয়টি মামলা নিষ্পত্তি করা হয়। তবে কোনো অর্থদণ্ড আরোপ করা হয়নি।

আদালতের রায়ে উপজেলার বালীগাঁও গ্রামের মৃত অহিদ সিকদারের মেয়ে তাছলিমা বেগম, মৃত আমজাত আলীর ছেলে ইব্রাহিম এবং মৃত তারা মিয়ার ছেলে রবিউলকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দিঘুয়া গ্রামের মোশারফের ছেলে মিঠুন, মৃত আয়েত আলীর ছেলে মানিক মিয়া এবং মৃত রফিজ উদ্দিনের ছেলে আরিফুল ইসলামকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনার সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম শেখ। আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন সামসুন নাহার সিমু।

জাকিয়া সরওয়ার লিমা জানায়, মাদকের বিস্তার রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকসংশ্লিষ্ট অপরাধে কোনো ধরনের ছাড় না দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo