• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ফায়ার সার্ভিস কর্মীর সাদিকের ৮ঘন্টা পর মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে শীতলক্ষ্যা নদীর ফায়ার সার্ভিসের জেটিতে আটকে থাকা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে পড়ে সাদিক নিখোঁজ হওয়ার ৮ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শীতলক্ষ্যা নদীর নিতাইগঞ্জের কেরোসিন ঘাট থেকে মরদেহ উদ্ধার করা হয়। সে রাজবাড়ি জেলার গোয়ালন্দ বাজারের  কুমারকান্দি গ্রামে আশরাফ শেখের ছেলে। সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। মৃত সাদিক রাষ্ট্রীয় সম্মাননা পদকপ্রাপ্ত ডুবুরি।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিসের জেটিতে কচুরিপানা জমে থাকায় সাদিক, সামসুল স্পীডবোট চালক সজল মিলে লাঠি ও ছুরি দিয়ে কচুরিপানা পরিষ্কার করছিল।

এসময় হঠাৎ করেই সাদিক স্পিডবোট থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে তলিয়ে যায়। ধারণা করা হচ্ছে স্পিডবোড থেকে পড়ে যাওয়ার সময় মাথায় বা শরীরের অন্য কোথাও আঘাতপ্রাপ্ত হয়ে দ্রুত পানিতে তলিয়ে যায়। খবরপেয়ে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, নৌ-বাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ  ডুবুরি দলের সদস্যরা অংশ নেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo