• সমগ্র বাংলা

গোপালপুরে জুলাই শহিদ দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : দেশব্যাপী "জুলাই শহিদ দিবস-২০২৬" পালনের অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায়  উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুঞ্জুরুল মোর্শেদ।

উপজেলা সমাজসেবা অফিসার এখলাস মিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী , গোপালপুর থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) মোঃ সালাউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন রুবেল, উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাজী লিয়াকত,সিনিয়র মৎস কর্মকর্তা সৈরভ কুমার দে,গোপালপুর পৌর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান,সেক্রেটারি চান মিয়া, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন।এছাড়া উপস্থিত ছিলেন জুলাই যোদ্বা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা বলেন, শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo