ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : বেতন বৈষম্য দুরিকরণ এবং কর্মচারি হিসেবে স্বীকৃতির দুই দফা দাবিতে লাগাতার ধর্মঘটের পাশাপাশি দিনাজপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ডাক ঘরের শাখা কর্মচারিরা। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান ডাকঘরের সামনে অবস্হান গ্রহনসহ বিক্ষোভ করেছে তারা।
আন্দোলনকারিদের অভিযোগ ৪৭ বছর ধরে তারা ৪ হাজার ৩৫৪ টাকা ভাতার বিনিময়ে গ্রামগঞ্জে শাখা ডাকঘরে কর্মরত আছেন। গ্রামের মানুষের বাড়ীবাড়ী ডাক বিভাগের চিঠিপত্র পৌছে দেওয়ার কাজ করেন তারা। দিনাজপুরে ২১৬টি শাখা ডাকঘরে ৬শতাধিক কর্মচারিসহ বেতন বৈষম্যের শিকার সারাদেশে ২৩ হাজার ১৯জন কর্মরত আছেন।
বেতন বৈষম্যের অবসান এবং কর্মচারি হিসবে স্বীকৃতির দাবিতে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ৬ জুলাই থেকে কর্মবিরতির ধর্মঘট পালন করছেন তারা
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মচারি চালিয়ে যাবেন তারা।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)