• সমগ্র বাংলা

রাণীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে চেয়ারম্যান জাহিদের মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পারইল ইউনিয়নে বীরমুক্তিযোদ্ধাদের সঙ্গে এক নির্বাচনী প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পরিষদের চেয়ারম্যান মো: জাহিদুর রহমান এই মতবিনিময় সভার আয়োজন করেন।

সভায় চেয়ারম্যান জাহিদুল রহমান আসন্ন স্থানীয় সরকারের নির্বাচনে দ্বিতীয়বারের মতো পারইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

এসময় চেয়ারম্যান জাহিদুর রহমান বলেন বিগত ২০১৬সালে তিনি প্রথমবারের মতো মেম্বার হিসেবে নির্বাচিত হন। এরপর মহান আল্লাহর মেহেরবানীতে ২০২১সালে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এই ইউনিয়নের প্রতিটি মানুষের আস্থা ছিলো বলেই তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পেরেছেন। চেয়ারম্যান থাকাকালীন সময়ে আ’লীগের নানা বাঁধা উপেক্ষা কেও নিজের জীবন বাজি রেখে তিনি ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য ভালো কিছু করার চেস্টা করেছেন। প্রতিটি সুবিধাভোগী মানুষের দ্বোরগড়ায় সরকারের প্রতিটি সুবিধা পৌছে দিতে তিনি কাজ করেছেন। পুরো ইউনিয়নকে মাদক থেকে বাঁচাতে তার যুদ্ধ চলমান রয়েছে। চলতি বছর দীর্ঘ ১৭বছর পর জনবান্ধব বিএনপি সরকারকে এই ইউনিয়নের প্রতিটি ভোটার ভোট দিয়ে ধানের শীষ প্রতিককে বিজয়ী করতেও তিনি কাজ করেছেন। তাই যে দলের মানুষরা ধর্মকে নিয়ে ভন্ডামী করে, সাধারণ মানুষদের জান্নাতের টিকেট দিবে বলে বোকা বানায় সেই দলের মানুষদের ধোকা থেকে নিজেদের বাঁচাতে এবং পারইল ইউনিয়কে একটি শান্তিপূর্ণ ও হানাহানি মুক্ত এবং বৈষম্যহীন ইউনিয়ন হিসেবে বির্নিমাণ করতে তিনি আবারো পুরো বীরমুক্তিযোদ্ধা সমাজকে তার পক্ষে কাজ করার অনুরোধ জানান। আসন্ন নির্বাচনেও তিনি ইউনিয়নের প্রতিটি মানুষের ভালোবাসা নিয়ে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত হওয়ার আশা ব্যক্ত করেন।

এসময় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা: নুর মোহাম্মদ, পরিষদের মেম্বার তোফাজ্জল হোসেন তোফাসহ অন্যান্য সদস্য ও ইউনিয়নের সকল বীরমুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।
 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo