• সমগ্র বাংলা

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজনন নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় ফগিং কার্যক্রম ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) মসিক প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় নগরবাসীর মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন এলাকায় মশক নিধনের লক্ষ্যে ফগিং কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচি চলাকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মসিক প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডেই নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে গত বছর যেসব এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি ছিল, যেমন বাউন্ডারী রোড, চরপাড়াসহ জনবহুল এলাকাগুলোতে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, সিটি করপোরেশন নিয়মিত ড্রেন, খাল ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করছে। বর্তমানে ৫০ জন স্থায়ী মশক নিধন কর্মীর পাশাপাশি আরও ২৫ জনকে দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মসিক প্রশাসক বলেন, নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ করে মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo