• সমগ্র বাংলা

কালীগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এসসিআই জরিপ কার্যক্রমের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সক্ষমতা মূল্যায়নের লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় “Sustainable Campus Initiative (SCI): An Integrated Model for Equitable and Quality Education” কর্মসূচির আওতায় জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার বালিগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

এ সময় উপজেলা শিক্ষা অফিস, ইউআরসি সহ শিক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসসিআই কর্মসূচির আওতায় কালীগঞ্জ উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সক্ষমতা যাচাই করা হবে। এ জরিপের মাধ্যমে বিদ্যালয়গুলোর অবকাঠামো, শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ, ব্যবস্থাপনা ও সামগ্রিক সক্ষমতা মূল্যায়ন করা হবে। প্রাপ্ত তথ্য ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন এবং সমতাভিত্তিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা প্রণয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, একটি টেকসই ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিদ্যালয়ের বাস্তব চিত্র জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য থেকেই এসসিআই কর্মসূচির মাধ্যমে পরিচালিত এই জরিপ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস যৌথভাবে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। জরিপ কার্যক্রম ধাপে ধাপে উপজেলার সব ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo