• সমগ্র বাংলা

ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এ উপলক্ষে শহরের বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক পৃথক রথযাত্রা বের করা হয়।

বৃহস্পতিবার  সকাল ৮টায় শহরের শ্রীধাম শ্রী অঙ্গন থেকে রথযাত্রা বের হয়। একই সময়ে চৌধুরী বাড়ির দুর্গা মন্দিরের উদ্যোগে আরেকটি রথ শহর প্রদক্ষিণ করে শ্রী অঙ্গনে পৌঁছায়।এছাড়া বেলা ১১টার দিকে শহরের গৌড় গোপাল আঙ্গিনা থেকে আরেকটি রথযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।

রথযাত্রা উপলক্ষে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, নামসংকীর্তন, প্রসাদ বিতরণ ও ভক্তদের অংশগ্রহণে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সনাতন ধর্মানুসারে, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শ্রী শ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রা অনুষ্ঠিত হয়। মূল মন্দির থেকে সুসজ্জিত রথে করে এই ত্রিমূর্তিকে গুন্ডিচা মন্দিরে (মাসির বাড়ি) নিয়ে যাওয়ার স্মরণে এ উৎসব পালিত হয়।

রথযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

মন্তব্য (০)





image

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নারায়ণগঞ্জের ৫৩ নেতাকর্মী গ্রে...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস...

image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

  • company_logo