• সমগ্র বাংলা

মুক্তাগাছায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মুক্তাগাছা এসএমই/কৃষি শাখার উদ্যোগে বুধবার (১৫ জুলাই) বিকেলে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টা ২৫ মিনিটে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

স্বাগত বক্তব্য দেন শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও ম্যানেজার অপারেশন মোহাম্মদ শামীম সিদ্দিকী। অনুষ্ঠানে গ্রাহকদের পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধি বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে রয়েছেন গাবতলী ডিগ্রি কলেজের অধ্যাপক মো. শামছুল হক, যিনি ‘ফুরাদ-ফারিদ পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিড’-এর প্রোপ্রাইটর। মোঃ শামীম অধ্যক্ষ এম এন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আব্বাসিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মোহাম্মদ মতিউর রহমান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ময়মনসিংহ শাখার এসএভিপি ও শাখা প্রধান মুহা. শামছুল হুদা চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ময়মনসিংহ জোনের এসভিপি ও জোন প্রধান মো. আনিছুর রহমান।

বক্তারা বলেন ‘ইসলামী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের মানুষের আস্থা, বিশ্বাস ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার একটি সফল প্রতীক। দীর্ঘ পথচলায় এই ব্যাংক দেশের কৃষি, শিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং প্রবাসীদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। গত কয়েক বছরে ব্যাংকটি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে।

তবে আমরা আনন্দের সঙ্গে লক্ষ্য করছি যে, বর্তমান ব্যবস্থাপনার নেতৃত্বে ব্যাংকটি আবারও ঘুরে দাঁড়াচ্ছে। গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার, সেবার মান বৃদ্ধি, আমানত সংগ্রহ এবং বিনিয়োগ কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। আমরা বিশ্বাস করি, একটি ব্যাংকের সবচেয়ে বড় শক্তি হলো তার গ্রাহক। তাই আমরা গ্রাহকরাও ইসলামী ব্যাংকের পাশে থাকতে চাই।

আমাদের আমানত, লেনদেন ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে ব্যাংককে আরও শক্তিশালী করতে চাই। ইসলামী ব্যাংক ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও শরিয়াহভিত্তিক নীতিমালা অনুসরণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে গ্রাহকদের জন্য আধুনিক, দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তাগাছা এসএমই/কৃষি শাখার এসএভিপি ও শাখা প্রধান মোহাম্মদ আলতাফ উদ্দিন খান। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশব্যাপী গ্রাহকসেবা ও গ্রাহকদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে বিভিন্ন শাখায় নিয়মিত গ্রাহক সমাবেশ আয়োজন করে আসছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo