• সমগ্র বাংলা

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ধনবাড়ী-গোপালপুরের লড়াই গোলশূন্য

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ধনবাড়ী উপজেলা দল ও গোপালপুর উপজেলা দলের মধ্যকার লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। একাধিক গোলের সুযোগ তৈরি হলেও কোনো দলই তা কাজে লাগাতে পারেনি। নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন থাকে ০-০, ফলে উভয় দলকে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়।

ম্যাচটি উপভোগ করতে ধনবাড়ী সরকারি কলেজ মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দর্শকদের প্রাণবন্ত সমর্থন এবং দুই দলের খেলোয়াড়দের লড়াকু নৈপুণ্যে পুরো মাঠ ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর।

ধনবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী।

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দিল-আফরোজ, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নুরুস সালাম সিদ্দিক, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি, সাধারণ সম্পাদক মো. এনামুল হক (ভিপি), ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস. এম. এ. ছোবহান এবং সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বপনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চার বিকাশ এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেন উপস্থিত দর্শকরা। গোলশূন্য ড্র হলেও শুরু থেকে শেষ পর্যন্ত রোমাঞ্চকর লড়াইয়ে দর্শকদের বিনোদনের কোনো কমতি ছিল না।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo