• সমগ্র বাংলা

সাতকানিয়ার বন্যাদুর্গতদের মাঝে মহানগর যুবদলের ত্রাণসামগ্রী বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বন্যাকবলিত সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম মহানগর যুবদল।

সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী অনুষ্ঠিত এ মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহফুজ এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠক ও ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন। তারা বন্যাকবলিত বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং চাল, ডাল, তেল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহফুজ বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক রাজনীতির অংশ হিসেবে আমরা বন্যার্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছি। যতদিন প্রয়োজন, আমাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠক ও ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন বলেন, “বন্যায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানাই।”

ত্রাণ পেয়ে স্থানীয় উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই সময়ে এমন সহযোগিতা তাদের জন্য অনেক উপকারে এসেছে এবং সংকট মোকাবিলায় সাহস জুগিয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo