ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে গঠিত হয়েছে ‘উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম (UVF)’। অরাজনৈতিক এই ফোরামের লক্ষ্য উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে সমন্বয় সৃষ্টি করে মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করা।
রোববার (১২ জুলাই) উলিপুর স্বেচ্ছাসেবী ফোরামের কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই ফোরামে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্টুডেন্টস ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশনের মোঃ সাজ্জাদ হোসাইন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে হেল্পিং হ্যান্ডস ফাউন্ডেশনের মোঃ নুরুন্নবী বাশারকে।
ফোরামের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উলিপুর ব্লাড ডোনেট সোসাইটির আ: সবুর লিটনসহ তাইজুল ইসলাম, মোঃ জুবাইর জিহাদী, আবু রায়হান কবির, শামীম মিয়া, রাকিবুল হাসান, পারভেজ ও আলম।
বহুমুখী সমাজ কল্যান সংস্থার মোক্তাসিম বিল্লাহ মুরাদকে সদস্য সচিব, মেহেদি হাসান দুর্জয়কে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং আলমগীর হোসেন, রিয়াজুল ইসলাম (লায়ন), অজয় কুমার, ফেরদৌস আলম, হুমায়ুন কবির ও রায়হান হাসনাতকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মারুফ শেখ (প্রান্ত)। সংগঠক হিসেবে রয়েছেন ময়না খাতুন, সাফিউল্লাহ, নাজমুল ইসলাম, আসাদুজ্জামান, স্বাধীন রিয়াজ আহমেদ, মাহমুদুল হাসান, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, খালিদ হাসান, নাহীদ আহমেদ, জুলফিকার আলী, হামিদুল ইসলাম ও মোনোয়ার হোসেন।
জানা গেছে, ২০২৬ সালে প্রতিষ্ঠিত উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম (UVF) উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসে রক্তদান, দুর্যোগকালীন সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মানবিক কর্মকাণ্ড পরিচালনায় কাজ করবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)