ছবিঃ সংগৃহীত
নওগাঁ প্রতিনিধি: প্রতি বছর ১১ জুলাই বিশ্বব্যাপী বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। চলতি বছর “তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্য বিষয়েকে সামনে রেখে সারা দেশের সঙ্গে নওগাঁর রাণীনগরেও নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয় আন্তর্জাতিক জন সংখ্যা দিবস।
রবিবার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী/প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফি ফায়সাল তালুদকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব নাথ, অন্যান্য দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তি প্রমুখ।
এসময় বক্তারা বলেন আগামীর সুন্দর পৃথিবী গড়তে হলে অপরিকল্পিত ভাবে জনসংখ্যা বৃদ্ধি করা যাবে না। বর্তমানে আমাদেও দেশের প্রধান সমস্যা হচ্ছে বেকারত্ব। এই বেকারত্বের প্রধান কারণ হচ্ছে অপরিকল্পিত ভাবে জনসংখ্যা বৃদ্ধি করা। সৃষ্ট এমন সমস্যাকে কারিগরি শিক্ষাসহ বিভিন্ন কর্মের মাধ্যমে দক্ষ সম্পদে কিভাবে পরিণত করা যায় সেই বিষয়ে সকলকে কাজ করার আহ্বান জানান বক্তারা।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)