• সমগ্র বাংলা

পঞ্চগড়ে করতোয়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। শনিবার(১১ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকা এঘটনাটি ঘটে। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ উদ্ধার অভিযানে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গুল মোহাম্মদ আলী সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় হঠাৎ প্রবল স্রোতের টানে পানিতে তলিয়ে যান বৃদ্ধ গুল মোহাম্মদ আলী। পরে নদী পারের স্থানীয় কয়েকজনের চিৎকার শুনে স্থানীয়দের অনেকে তাৎক্ষণিকভাবে নদীতে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় প্রায় ৩০ থেকে ৩৫ জন উদ্ধারকাজে অংশ নেন। দুই ঘন্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আজকে একজন নদীতে ডুবে মারা গেলেন। আসলে নদীতে নামার ক্ষেত্রে ও পারাপারের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান করছি।

পঞ্চগড় ফায়ার স্টেশনের স্টেশন অফিসার তুষার কান্তি রায় জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের মরদেহ উদ্ধারে অভিযান পরিচালনা করে। পরে নদী থেকে মরদেহ উদ্ধার করে। নদীর ওই স্থানে পানির প্রবল স্রোত থাকায় তিনি সম্ভবত নিজেকে সামলাতে পারেন নি। পরে পানিতে তলিয়ে যান। 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo