• সমগ্র বাংলা

আট দিন পর সেন্টমার্টিনে ফিরলেন দেড় শতাধিক দ্বীপবাসী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার  প্রতিনিধি : বৈরী আবহাওয়া ও সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সেন্টমার্টিনে ফিরতে না পারা দেড় শতাধিক   দ্বীপের বাসিন্দা তিনটি ট্রলারে করে নিজ গন্তব্যে ফিরেছেন।

শনিবার (১১ জুলাই) সকালে টেকনাফ জেটিঘাট থেকে তিনটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায় তারা। পরে দুপুরের দিকে ট্রলারগুলো নিরাপদে সেন্টমার্টিনে পৌঁছায়।

টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে টানা আট দিন ট্রলার চলাচল বন্ধ ছিল। এতে সেন্টমার্টিনের বাসিন্দা ও বিভিন্ন কাজে যাওয়া লোকজন টেকনাফে আটকে পড়েন।

তিনি আরও বলেন, শনিবার টেকনাফ থেকে প্রায় দেড় শতাধিক  যাত্রী ও প্রয়োজনীয় মালামাল নিয়ে তিনটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায় এবং দুপুরের দিকে নিরাপদে দ্বীপে পৌঁছে। একই দিনে সেন্টমার্টিন থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে দুটি ট্রলার টেকনাফের উদ্দেশে রওনা হয়।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, সাগরের বৈরী আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় টেকনাফে আটকে পড়া সেন্টমার্টিনগামী যাত্রীরা দ্বীপে যেতে পেরেছেন। একই সঙ্গে দ্বীপের প্রায় ৩০০ পরিবারের জন্য চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও সেন্টমার্টিনে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo