• সমগ্র বাংলা

বগুড়ায় সায়েম ট্রাভেলস'র হাজী সম্মেলন: ২৬শে সেপ্টেম্বর শেষ হচ্ছে হজ্জ নিবন্ধন কার্যক্রম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ আসন্ন ২০২৭ সালের পবিত্র হজ্জ কে সামনে রেখে বগুডায় সায়েম ট্রাভেলস'র আয়োজনে ২য় ধাপে শনিবার অর্ধদিনব্যাপী শহরের শহীদ টিটু মিলনায়তনে প্রায় ৫ শতাধিক হাজীর অংশগ্রহণে সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সায়েম ট্রাভেলস এর সত্ত্বাধিকারী মক্কা প্রবাসী মো: আব্দুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী এবং আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার। মাওলানা আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে হজযাত্রায় করণীয় নানা দিক তুলে ধরে আরো বক্তব্য রাখেন জামিল মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আতাউল্লাহ নিজামী, মহাস্থান মাহি সওয়ার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মর্তুজা আলী রেজা, বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ, মালয়েশিয়া প্রবাসী শফিকুল ইসলাম, সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার সভাপতি আবু মোত্তালিব মানিক প্রমুখ।
সম্মেলনে সভাপতির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, এ বছর হজ্জ গমনেচ্ছু ব্যক্তিদের আগামী ২৬ শে সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার কথা বলা হয়েছে। এরপরে সময় আর বাড়বে কিনা তা নিশ্চিত নয়। তাই সময় থাকতেই সকলকে তিনি হজ্জ নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান। আব্দুল মান্নান বলেন, দালাল কিংবা মধ্যসত্ত্বভোগীদের পাল্লায় পরে অল্পমূল্যের প্যাকজের চটকদার বিজ্ঞাপন দেখে প্রতিবছর অসংখ্য হজ্জ যাত্রী প্রতারিত হন যা অত্যন্ত দু:খজনক। এছাড়াও সৌদিতে নিয়ে গিয়ে কুরবানী, মানি এক্সচেঞ্জ কিংবা ভাল মানের খাবার সরবরাহের কথা বলে বাড়তি টাকা আদায়ের ঘটনাও ঘটাচ্ছে অনেকে। আসন্ন হজ্জে যেন কেউ কোন জটিলতায় না পড়েন তাই তারা পর্যায়ক্রমে পুরো প্রক্রিয়া জানিয়ে সায়েম ট্রাভেলস এর পক্ষ থেকে এই মতবিনিময় সভার আয়োজন করে যাচ্ছেন। মান্নান বলেন, সরকার নির্ধারিত মূল্যের সাথে সামঞ্জস্য রেখে তারা উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া থেকে মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সম্মানিত হজ্জযাত্রীরা যেন তাদের চাহিদা অনুযায়ী সেবা পান সেই লক্ষ্যে তারা প্রতিশ্রতিবদ্ধ। হারাম শরীফ থেকে পায়ে হাঁটা দূরত্বে আবাসন ব্যবস্থা, ভালো মানের বাংলা খাবার থেকে শুরু করে নিরাপদ যাতায়াত ব্যবস্থা সবকিছু মিলিয়ে সুন্দর একটি হজ ব্যবস্থাপনা তাদের মূল লক্ষ্য।
সায়েম ট্রাভেলস এন্ড ট্যুরস ইন্টারন্যাশনালের পরিচালক রেদওয়ান রাকিবের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে হজ্ব গমনেচ্ছু ব্যক্তিদের পাশাপাশি ইসলামিক চিন্তাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। শত শত হাজীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থলটি যেন হজ যাত্রীদের মিলনমেলায় পরিণত হয়। এ সময় সায়েম ট্রাভেলস এন্ড ট্যুরস ইন্টারন্যাশনালের সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম সুরুজ, আইটি ব্যবস্থাপক জুয়েল আহমেদ, সেলস এক্সিকিউটিভ আব্দুল খালেক হিরা, হিসাবরক্ষক সৈয়দ মুজাহিদুল ইসলাম ও মানিকসহ বাংলাদেশ ও সৌদি আরবে কর্মরত প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
এদিকে পবিত্র হজ্জ উপলক্ষে সঠিক তথ্য প্রচার এবং সহযোগিতার নিমিত্তে এমন আয়োজনের প্রশংসা করেছেন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনে আসা হজ্জে যেতে ইচ্ছুক হাজীরা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo