ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১১ এর একটি দল। শুক্রবার রাতে উপজেলার বড় চেঙ্গাইন এলাকার ঝোঁপের ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি বিদেশি পিস্তল উদ্ধার করে। র্যাব-১১ এর লে: কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, সোনারগাঁয়ের বড় চেঙ্গাইন এলাকায় অভিযান পরিচালনাকালে মাদকের স্পট হতে কয়েকজন লোক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশী করে ঝোপ হতে পরিত্যক্ত অবস্থায় ০১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত এর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১১ এর অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)