• সমগ্র বাংলা

বীরগঞ্জে কলেজ ছাত্রী অপহরণপূর্বক ধর্ষণ মামলার অভিযুক্ত র‌্যাবের হাতে গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ ধর্ষণ মামলায় অভিযুক্ত  ইব্রাহিম হুসেন ইমন গতকাল শুক্রবার মধ্যরাতে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩।  আজ তাকে আদালতে তুলে দেওয়া হয়েছে।

মামলার উদ্ধৃতি দিয়ে র‌্যাব-১৩ এর মিডিয়া উইং প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জনৈকা কলেজ ছাত্রী স্হানীয় একটি মেসে থেকে বীরগঞ্জ ডিগ্রী কলেজে লেখাপড়া করে।  ওই ছাত্রীকে দীর্ঘদিন যাবত প্রেমের প্রস্তাব দেওয়াসহ উত্ত্যক্ত আসছিল বীরগঞ্জের ভগিরপাড়ার  তাওয়াজ উদ্দিনের ছেলে ইব্রাহিম হুসেন ইমন (২৪)।

 প্রথমে রাজি না হলেও এক পর্য্যায়ে প্রেমের ফাঁদে ফেলে গত ১৯ এপ্রিল রবিবার তাকে স্হানীয় তাজমহল সিনেমা হলের সামনে থেকে মোটর সাইকেলে তুলে ডিমলা পোষ্ট অফিস মোড়ের কাছে অবস্থিত বারিস মিয়ার বিল্ডিং এ অভিযুক্তের ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে ওই কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার খবর পেয়ে ছাত্রীর পরিবার স্থানীয়দের অভিযুক্তকে আটকসহ ওই ছাত্রীকে উদ্ধার করে দুইজন ইউপি সদস্যের মাধ্যমে উভয়পক্ষের অভিভাবকের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে ওই ছাত্রীর পরিবারিক ভাবে বিয়ের বিষয়ে প্রেমিকের পরিবারে যোগাযোগ করে। কিন্তু  বিয়ে দিতে অস্বীকার করে তারা। এব্যাপারে ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষে   আদালতে অপহরণ এবং ধর্ষণ মামলা  দায়ের করে তার একজন চাচা। আদালতের নির্দেশে গত ৮মে বীরগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলা নং-৯। অন্যদিকে আত্বগোপন করে অভিযুক্ত ইব্রাহিম হুসেন ইমন।

 গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল ১০ জুলাই শুক্রবার  মধ্যরাতে বীরগঞ্জের ভগিরপাড়া এলাকায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‍্যাবের সদস্যরা। বীরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে আজ শনিবার তাকে আদালতে তুলে দেওয়া হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo