• সমগ্র বাংলা

মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্ট গ্রেপ্তার, মোবাইল ও ৯টি সিম জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযানে এক মাস্টার এজেন্টকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন অপারেটরের ৯টি সিম কার্ড জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া মোবাইল ফোনে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মাগুরা সদর থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার পুলিশ সুপারের নির্দেশনায় অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অবৈধ আর্থিক লেনদেনের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভিটাসাইর এলাকায় অভিযান চালায়।

অভিযানে ভিটাসাইর মারকাজ মসজিদ পাড়া এলাকার বাসিন্দা মো. আমিনুল ইসলাম (২৮)-কে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (১০ জুলাই) রাত ২টা ৪৫ মিনিটে তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন অপারেটরের ৯টি সিম কার্ড জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ভিপিএন ও প্রক্সি সার্ভারের মাধ্যমে দেশে-বিদেশে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা এবং খেলোয়াড়দের মধ্যে আর্থিক লেনদেনে জড়িত ছিলেন। তার ব্যবহৃত বিকাশসহ অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে প্রায় ৫ লাখ ৯৫ হাজার ৫৫৭টাকা এবং ১এক্সবেট (1XBET) অ্যাপে ৯৮ হাজার ৬২০ টাকা, অর্থাৎ সর্বমোট ৬ লাখ ৯৪ হাজার ১৭৭ টাকা সমপরিমাণ অর্থের লেনদেন শনাক্ত হয়েছে।

পুলিশ জানায়, অর্থের উৎস, লেনদেনের প্রকৃতি এবং অনলাইন জুয়া কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ডিজিটাল ফরেনসিক পরীক্ষা ও আর্থিক লেনদেন বিশ্লেষণের মাধ্যমে এ চক্রের আরও সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মাগুরা সদর থানা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় এবং সাইবার অপরাধ দমনে সচেতন থেকে জেলা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জেলার জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo