ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: সুস্থ শ্রমিক,কর্মঠ হাত,আসবে এবার নব প্রভাত এই প্রতিপাদ্যে লালমনিরহাটে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে লালমনিরহাট জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও উপ-পরিচালক স্থানীয় সরকার রাজীব আহসান,পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান,জেলা পরিষদ প্রশাসক একেএম এম মমিনুল হক, সিভিল সার্জন ডাক্তার আব্দুল হাকিম, শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার মোছাঃআফরোজা খাতুন। এ র্যালি ও আলোচনা সভায় জেলায় বিভিন্ন পেশাজীবী সংগঠন ও শ্রমিকরা অংশ নেয়।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

মন্তব্য (০)