• সমগ্র বাংলা

মাগুরায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি : “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো মাগুরায়ও পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা সম্পর্কে সচেতন করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে আটটায় মাগুরা জেলা জজ কোর্ট প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জজকোর্ট প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও আইনজীবীরা অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্টরা জানান, আইনের সেবা সবার জন্য নিশ্চিত করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে আইনি সহায়তার আওতায় আনাই এ দিবসের মূল লক্ষ্য।

র‍্যালি শেষে জেলা জজ কোর্ট মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাগুরা জেলা ও দায়রা জজ মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, জেলা পরিষদের প্রশাসক মো. আলী আহম্মেদ এবং জেলা লিগ্যাল এইড অফিসার মো. হেলাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ আমাতুল মোর্শেদা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের উদ্যোগে বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার পাওয়ার পথ সহজ করেছে। এ সুযোগ সম্পর্কে আরও ব্যাপক প্রচার প্রয়োজন বলেও তারা মত দেন।

অনুষ্ঠান শেষে আইনগত সহায়তা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য দুইজন প্যানেল আইনজীবীকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া আদালত প্রাঙ্গণে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্টলে সাধারণ মানুষের জন্য আইনি পরামর্শ ও সেবা প্রদান করা হয়, যা আগতদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বাড়াবে এবং বিনামূল্যে আইনি সহায়তা গ্রহণে তাদের আরও উৎসাহিত করবে।

 

মন্তব্য (০)





image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

image

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ধর্ষন ও ইভটিজিং প্রতিরোধে ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডে...

image

উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...

image

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...

  • company_logo