• সমগ্র বাংলা

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও তিন শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়াল ২০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৪ শিশু।

মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২২ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে সাত মাস বয়সী এক শিশুপুত্রকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটি হামের উপসর্গ, নিউমোনিয়া ও হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।

এ ছাড়া গত ২৩ এপ্রিল রাত ১১টার পর নেত্রকোনার মদনগঞ্জ এলাকা থেকে চার মাস বয়সী এক শিশুকন্যাকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যা ৬টার পর শিশুটি একই উপসর্গে মারা যায়।

অন্যদিকে গত ২০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনার দুর্গাপুর থেকে পাঁচ মাস বয়সী এক শিশুপুত্রকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে ভর্তি করা হয়। সোমবার রাত সাড়ে ১০টার দিকে শিশুটি মারা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ মার্চ থেকে ২৮ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯২৫ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ৩৬ শিশু। এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছে ৮৩১ শিশু।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় একজন শিশুকে ঢাকা শিশু হাসপাতালে রেফার করা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অল্পসংখ্যক রোগী ভর্তি হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর চাপ বাড়তে শুরু করে।

বর্তমানে তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাসেবা চালানো হচ্ছে।

মন্তব্য (০)





image

১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম, ঢাবির ২ শি...

নিউজ ডেস্কঃ রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর...

image

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী আটক

নিউজ ডেস্কঃ ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর র...

image

মানিকগঞ্জে ফাঁকা গুলি ছুড়ে সোনা, রুপা ও নগদ অর্থ ছিনতাই, ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলায় দোকান বন্ধ ...

image

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রোল বন্দরে আমদা...

বেনাপোল প্রতিনিধি: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি...

image

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি : ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার...

  • company_logo