• সমগ্র বাংলা

ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে দাদি, ফুফুসহ ৩ জনের হত্যাকারী আটক, এসপির প্রেস ব্রিফিং

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মাথা থেতলে আপন দাদি ও ফুফুসহ ৩ জনের হত্যাকারী ঘাতক আকাশকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে ফরিদপুর জেলার সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামের লিয়াকতের কলা বাগান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে রক্ত মাখা কোদালটিও উদ্ধার করা হয়ে।সোমবার রাতে ৩ জনকে হত্যার পর ঘাতক আকাশ পালিয়ে যায়। 

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালযের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, পারিবারিক নানা কারনে হতাশা থেকে সে এমন ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পরিবার ও গ্রামবাসী তাকে মানসিক ভারসাম্যহীন দাবি করেছে বলে জানান পুলিশ সুপার। 

এই ঘটনায় আকাশ মোল্যা কে আসামী করে নিহত কাবুলের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা মামলা দাযের করেছে।

প্রসঙ্গত, সোমবার রাত ১০ টার দিকে গদাধর ডাঙ্গী গ্রামের হারুন মোল্লার ছেলে আকাশ তার আপন দাদী আমেনা বেগম, ফুফু রাহেলা বেগম এর উপর কোদাল নিয়ে চড়াও হয়। এ সময়  প্রতিবেশি কাবুল আহমেদ তাকে প্রতিহত করতে এগিয়ে আসলে তার উপরও হামলা করে আকাশ। কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে ৩ জনেরই মাথা থেতলে হত্যা করে পালিয়ে যায় আকাশ। রাতেই মরদেহ গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

মন্তব্য (০)





image

১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম, ঢাবির ২ শি...

নিউজ ডেস্কঃ রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর...

image

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী আটক

নিউজ ডেস্কঃ ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর র...

image

মানিকগঞ্জে ফাঁকা গুলি ছুড়ে সোনা, রুপা ও নগদ অর্থ ছিনতাই, ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলায় দোকান বন্ধ ...

image

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রোল বন্দরে আমদা...

বেনাপোল প্রতিনিধি: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি...

image

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি : ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার...

  • company_logo